ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘গণহত্যা দিবস’ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

#
news image

২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ফরিদপুরে যথাযথ গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ, ২০২৬) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
 
​ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।
 
​আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন। তাঁরা সেই ভয়াল রাতে শহীদ হওয়া সকল বীর বাঙালির রুহের মাগফেরাত কামনা করেন।
 
​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, "২৫শে মার্চের গণহত্যা বিশ্বের ইতিহাসে অন্যতম জঘন্যতম অপরাধ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সঠিক ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।"
 
​সভায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

২৬ মার্চ, ২০২৬,  7:25 AM