ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঈদে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে বড়লেখায় নিসচা'র শৃঙ্খলা প্রণয়ন 

#
news image

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যক্রম ও বিশেষ জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

তাই বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে সড়কে যানবাহন চলাচলের পরিমাণ বেড়ে যায় প্রায় দ্বিগুণেরও বেশি। ফলে চাপ বাড়ে সড়ক মহাসড়কে। পরিলক্ষিত হয় নৈরাজ্য, বিশৃঙ্খলা ও যানজটের। এমন পরিস্থিতিতে দেশের ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পক্ষে সড়ক ও মহাসড়কের এই বিপুল চাপ নিয়ন্ত্রণ করা কষ্ট সাধ্য হয়ে পরে।
তাই জনস্বার্থে এবিষয়টি উপলব্ধি করে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার থেকে ডাকবাংলো পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রমে অংশ নেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, সদস্য দীপ্ত দাস, মারুফ উদ্দিন, সাইদল ইসলাম, নাজিম উদ্দীন, জায়দুল ইসলাম প্রমুখ। 

সড়কে শৃঙ্খলা প্রণয়ন করতে গিয়ে দেখা গেছে, বর্তমানে সড়ক প্রসস্থকরণ হয়েছে। পৌর মার্কেট, জলি ম্যানশন ও ইসলামিয়া বিল্ডিংয়ের সম্মূখে নো-পার্কিং জোনে এলোমেলোভাবে মোটরসাইকেল, সিএনজি ও ইজিবাইক পার্কিং করা হয় যা জনদূর্ভোগ সৃষ্টি হয় ও শহরে অসহনীয় যানজট দেখা দেয়। নিসচা এই অনিয়মের প্রতি আপোষহীনভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তাছাড়া উল্টো পথে গাড়ি চালনা করে ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন ও দুজন মৃত্যুবরণ করেন। এই উল্টোপথে গাড়ি চালনা না করে আইন মেনে ধীরগতিতে গাড়ি চালাতে বাধ্য করা হয়।

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, সড়কে শৃঙ্খলা প্রণয়ন ও সচেতনতা মূলক প্রচারাভিযান অব্যাহত রেখেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। পবিত্র ঈদ-উল ফিতরের আগের দিন-রাত পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। এছাড়া জনস্বার্থে নিসচা'র সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৫ মার্চ, ২০২৬,  8:51 AM