ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

#
news image

ডেঙ্গু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরু করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে বসুরহাট পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে ড্রেন, নালা–নর্দমা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম এবং বসুরহাট পৌরসভার প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নির্দেশনা অনুযায়ী বর্ষা মৌসুম শুরুর আগেই বসুরহাট পৌরসভা এলাকায় মশক নিধন ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। এতে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।”
তিনি আরও বলেন, মশক নিধনে কার্যকর ও মানসম্মত ওষুধ ব্যবহারের পাশাপাশি জমে থাকা পানির উৎসগুলো দ্রুত অপসারণ করতে হবে। এ বিষয়ে পৌর প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে।
তবে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, শুধু স্প্রে কার্যক্রম চালিয়ে স্থায়ীভাবে মশার উপদ্রব কমানো সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার এক বাসিন্দা বলেন, “বসুরহাটের শঙ্কর বংশী খাল দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় রয়েছে। খালটি পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা না গেলে মশার উৎপত্তি বন্ধ করা কঠিন হবে। তাই খালগুলো দ্রুত সংস্কার ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া জরুরি।”
এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আরও সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গু প্রতিরোধে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১৫ মার্চ, ২০২৬,  8:47 AM