ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টাকারী মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধা

#
news image

গাইবান্ধা পৌর মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা ও শ্মশান কমিটির সভাপতি রবিন সেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। মহাশ্মশানটি পৌর এলাকার জুম্মাপাড়ায় অবস্থিত। সম্প্রতি ওই এলাকার ভূমিদস্যু মাসুদ রানা তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে রাতের অন্ধকারে মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা করে। রাতেই  খবর পেয়ে সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা মহাশ্মশান কমিটির সভাপতি রবিন সেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় পরেরদিন সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন পর্যন্ত তা গ্রহণ করেননি। এ নিয়ে সনাতন হিন্দুদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
পৌর শ্মশান কমিটির আয়োজনে শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সনাতন হিন্দুরা ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। 
শ্মশান কমিটির সভাপতি রবিন সেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা আহবায়ক গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও লালচান বিশ্বাস সুমন, সনাতন সংঘের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের বিপুল চন্দ্র দাশ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি সুমন চক্রবর্ত্তী, কালী মন্দির কমিটির রঞ্জন সাহা, পৌর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকার প্রমুখ।
বক্তারা, সদর থানায় ২৪ ঘন্টার মধ্যে পৌর মহাশ্মশান কমিটির মামলা গ্রহণ, অভিযুক্ত ভূমিদস্যু মাসুদ রানা ও তার পালিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানান। অন্যথায় গাইবান্ধাসহ গোটা উত্তরাঞ্চলে বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

১৪ মার্চ, ২০২৬,  8:07 PM