ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মেহেদী হাসান

#
news image

খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন শেখ মেহেদী হাসান। এলাকায় রাজনৈতিক সংগ্রাম, জেল–জুলুম এবং দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় মানুষের মধ্যে পরিচিত একটি নাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শেখ মেহেদী হাসানকে অতীতে নানা সময় আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে কারাবরণও করতে হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকায় দলীয় কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।
 
শেখ মেহেদী হাসান এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেখানে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত।
 
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, শেখ মেহেদী হাসান মাঠপর্যায়ের একজন সক্রিয় নেতা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উদ্যোগে তার সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তারা।
 
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহেশ্বরীপুর ইউনিয়নে রাজনৈতিক আলোচনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছে।
 
শেখ মেহেদী হাসান বলেন, নির্বাচনে সুযোগ পেলে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করতে চান। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
 
স্থানীয় কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কারণে শেখ মেহেদী হাসান এলাকার মানুষের কাছে পরিচিত মুখ। নির্বাচনে তিনি প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে মনে করছেন তারা।
 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মহেশ্বরীপুরে এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কয়রা (খুলনা) প্রতিনিধি :

১৪ মার্চ, ২০২৬,  5:38 AM