ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

#
news image

গাইবান্ধা জেলা পৌর শহরের ২ নং ওয়ার্ড  শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রনজু মিয়ার ওপর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর আব্দুর আব্দুর রশিদ কর্তৃক এলোপাতাড়ি মারপিট সহ গুরুতর জখম করার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ মঙ্গলবার দুপুরে পৌর শ্রমিকদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন , সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান বিপ্লব, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ নজর বিন কেনান হক্কানী, সদস্য সচিব আবু জাহেদ শিপুল, সদর শ্রমিক দলের আহ্বায়ক ওহেদুল হাসান প্রবাল, সদস্য সচিব খায়রুল আলম সোহেল। এছাড়াও শ্রমিক দলের বিভিন্ন স্তরের অর্ধ শতাধিকের বেশি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলা কারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন। পাশাপাশি মামলার আসামিদের গ্রেফতার না করায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সাথে তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুলের অপসারন দাবি করেন। 

উল্লেখ, গত ৮ মার্চ রাতে রনজু মিয়া তার মেয়ে রোজা কে ইভটিজিং করার প্রতিবাদ করলে প্রতিপক্ষ আব্দুর রশিদ তার দেশীয় অস্ত্র সহ লোকজন নিয়ে রনজু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এতে রনজু মিয়া সহ ৪ জন গুরুতর আহত হয়। এরপর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলা হওয়ার পর থেকে আসামিরা এখনো প্রকাশ্যে ঘোরা ফেরা করছে।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৬,  12:33 AM