ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জে পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (৭মার্চ) বিকেল চারটায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাশেম। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ইব্রাহীম সিরাজী।
 
মাদ্রাসার সভাপতি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মফিজুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান ও সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সিদ্দিক সেলিম।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিকল্পনা শুরু হয় ১৯১৭ সালে এবং ১৯১৮ সালে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১৭০ জন।শিক্ষকের বেতনাদি ও উন্নয়ণ কার্যক্রম আংশিক শিক্ষার্থীর বেতন ও সিংহভাগ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগীতায় পরিচালিত হয়। আগামীদিন গুলিতে এলাকাবাসী সহযোগীতার হাত আরো প্রসারিত করবেন পরিচালনা পর্ষদ আশাকরে।
 
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ২০২৬ সালে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
মাদ্রাসার প্রধান শিক্ষক নাজমুল হক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, এতে  সাংবাদিক, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
 
ইফতারের আগে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৮ মার্চ, ২০২৬,  6:53 PM