ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

#
news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে রউফুল ইসলাম ঝন্টু ফাউন্ডেশন। শনিবার (৭ মার্চ) বাগেরহাটে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এম এ ছালাম এবং জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শেখ শমশের আলী মোহন, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি ও সেক্রেটারি মাহাবুবুর রহমান টুটুল। জেলা জজ আদালতের বিজ্ঞ সরকারি কৌঁসুলি এস. এম মাহাবুব মোর্শেদ লালন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন।

এরপর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে নতুন সরকারের সফলতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর অগ্রগতি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

০৭ মার্চ, ২০২৬,  5:22 AM