ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে টঙ্গী বাজারের মার্কেটে  আগুন  ১৫টি দোকান পুঁড়েছে

#
news image

গাজীপুরে টঙ্গী বাজারের একটি মার্কেটে লাগা আগুনে অন্তত ১৫টি দোকান পুঁড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট। 
 শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে একটি ফোমের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একটি সাইকেলের দোকান, হোটেল, মুদি দোকানসহ আশপাশের দোকানে। স্থানীয় বাসিন্দারা যার যার মত করে সাধ্যমত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় ।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুইটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানের মালামাল পুঁড়ে গেছে। 
টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম দৈনিক পল্লীবাংলাকে জানান, দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন রকমের দোকান থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এতে প্রায় ১৫ টি দোকান পুড়ে যায়। আগুনে হতাহতের ও  ক্ষয়ক্ষতির  খবর পাওয়া যায়নি।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৬ মার্চ, ২০২৬,  5:32 PM