ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বড়লেখায় পানির অভাবে বোরো ধানের মাঠ ফেটে চৌচির, শঙ্কায় কৃষক

#
news image

বোরো মৌসুমে সময়মতো সেচের পানি না পাওয়ায় জেলার বড়লেখা উপজেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধানক্ষেত মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

পানির অভাবে জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে, অনেক স্থানে ধানের গাছ রোদে পুড়ে লালচে রঙ ধারণ করেছে। ফলে উৎপাদন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কৃষক। খালগুলোতে পর্যাপ্ত পানি না থাকায় সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে জমিতে শীষ গঠন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কয়েকটি গ্রামের মাঠে পানির অভাবে জমির মাটি শক্ত হয়ে ফেটে গেছে। কোথাও কোথাও ধানের চারা শুকিয়ে যাচ্ছে। অনেক জমিতে সেচের বিকল্প কোনো ব্যবস্থাও নেই।

কৃষকদের সাথে আলাপকালে জানা যায় গত বছর ধান বিক্রি করে ভালো আয় করেছিলেন। কিন্তু এবার ধান পানির সংকটে নষ্ট হওয়ার উপক্রম। তারা বলেন খালে পানি নেই, সেচ দিতে পারছি না।

কৃষকরা আরো বলেন, বড় আশা নিয়ে আবাদ করলেও পানি না থাকায় অনেক বর্গাচাষি বিপাকে পড়েছেন।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০৫ মার্চ, ২০২৬,  9:56 PM