ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে গাছা খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি: দখলমুক্ত করে পুনঃখননের নির্দেশ

#
news image

গাজীপুর মহানগরে দখল, ভরাট ও নাব্যতা সংকটে পড়া খালসমূহ পুনরুদ্ধারে সরেজমিন পরিদর্শন করে কঠোর বার্তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
সোমবার ( ৩ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের শুকুন্দিবাগ ব্রিজ এলাকায় প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ গাছা খাল পরিদর্শনকালে তিনি ঘোষণা দেন-খাল দখলের আর কোনো সুযোগ থাকবে না; পূর্ণাঙ্গ পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রকল্প গ্রহণের কথা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত বাস্তবায়ন, দখল উচ্ছেদ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন। পরিদর্শনে উঠে আসে, দীর্ঘদিনের অবৈধ দখল, অপরিকল্পিত ভরাট ও আবর্জনা ফেলার কারণে খালটির নাব্যতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে, ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে এবং মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। প্রতিমন্ত্রী বলেন, খালের পানির গতি ও ধারণক্ষমতা ফিরিয়ে আনতে পারলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নগরবাসী স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পাবে। তিনি সারাদেশে জলাধার সংরক্ষণ ও দখলমুক্ত অভিযানে সরকারের সমন্বিত কর্মসূচির কথাও উল্লেখ করেন।
গাজীপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, প্রধান নির্বাহী মোহাম্মদ সোহেল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদারসহ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। নগর পরিকল্পনাবিদদের মতে, দ্রুত নগরায়নের চাপে প্রাকৃতিক জলাধার সংকুচিত হওয়ায় জলাবদ্ধতা এখন স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে। খাল পুনঃখনন, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কঠোর দখলমুক্ত অভিযান এবং জনসচেতনতা-এই চারটি পদক্ষেপ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে গাজীপুর পরিবেশ বান্ধব হিসেবে  গড়ে তোলা সম্ভব হবে। সরকারের এই পরিদর্শন ও নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে নগরের পরিবেশ ও জনস্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

গাছা (গাজীপুর) প্রতিনিধি :

০৩ মার্চ, ২০২৬,  2:41 AM