ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

#
news image

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

আজ পরিবেশ উপদেষ্টা মোবাইল কোর্ট পরিচালনার ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তৃতার এ আহ্বান জানান।

তিনি বায়ুদূষণ রোধে অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

পরিবেশ  উপদেষ্টা  বলেন, গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে।

অপর এক অনুষ্ঠানে আজ রাজধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে। গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।

অনুষ্ঠানগুলোতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অ.দা.) ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের  নির্বাহী  ম্যাজিস্ট্রেট,  পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪,  11:09 PM

news image
জধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান