ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাস্তার ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা

#
news image

ফরিদপুর শহরে সড়কের ওপর একটি মেহগনি গাছ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে শহরের ফরিদপুর সদর হাসপাতাল–এর সামনে হঠাৎ করেই একটি বড় মেহগনি গাছ রাস্তার ওপর পড়ে যায়।
 
এ ঘটনায় রাস্তায় থাকা তিনটি অটোরিকশা গাছের চাপে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি। সরেজমিনে দেখা যায়, সেখানে একটি পুরোনো দেয়াল ছিল, যা জীর্ণ হয়ে যাওয়ায় ভেঙে ফেলা হয়েছে এবং নতুন করে দেয়াল নির্মাণের কাজ চলছিল। দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলার ফলে গাছের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে কাজ চলাকালে গাছের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাছটি হঠাৎ করেই পড়ে যায় বলে স্থানীয়রা জানান।
ঘটনার শিকার অটোচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া সাংবাদিকদের জানান, সকালে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই গাছটি তাদের অটোর ওপর ভেঙে পড়ে। এতে অটোরিকশাগুলোর ব্যাপক ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত থাকেন।
 
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর সদস্যদের সহযোগিতায় গাছটি কেটে দ্রুত সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  8:09 PM