ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইাসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

#
news image

আজ ২২শে ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি (এমপিওভুক্ত)-এর উদ্যোগে নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি(শেখ সাদী বাবু) সাধারণ সম্পাদক (মিজানুর রহমান) সহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবি—বাড়িভাড়া বৃদ্ধি, উৎসব বোনাস, মেডিকেল ভাতা প্রদান, বদলি প্রক্রিয়া সহজীকরণ এবং অতিরিক্ত ৪% কর্তন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।
সংসদ সদস্য মহোদয় শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষক ও সাংবাদিকদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে; তবে প্রত্যক্ষ দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা অনেক সময় তাঁদের পেশাগত মর্যাদা ও সম্মানের পরিপন্থী হতে পারে। তিনি জাতি গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পাঠদানে আরও নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।
তিনি আরও আশ্বস্ত করেন যে, পদায়ন ও দায়িত্ব প্রদান যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হবে—দলীয় বিবেচনায় নয়।
সর্বশেষে সৌহার্দ্যপূর্ণ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  11:19 PM