ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

গাজীপুর সিটি নির্বাচনে ৩৫ নং ওয়ার্ডে তারুণ্যের জয়গান, সেবার ব্রত নিয়ে মাঠে এম রতন তানজীম !

#
news image

​আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বিশেষ করে ৩৫ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ও শিক্ষিত মুখ, সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম। তিনি এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।
এলাকার সাধারণ মানুষের মতে, এম রতন তানজীম ছাত্রদলের একজন লড়াকু নেতা হিসেবে পরিচিত হলেও সাধারণ মানুষের বিপদে-আপদে তাকে দলমত নির্বিশেষে পাশে পাওয়া যায়। এলাকার যেকোনো সমস্যা সমাধানে তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার মাঝে রয়েছে উদ্যম, সততা এবং বিনয়ী স্বভাব।
নিজের প্রার্থিতা নিয়ে এম রতন তানজীম পল্লীবাংলাকে বলেন, "আমি এই মাটির সন্তান। ৩৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকার লক্ষ্যেই আমি কাউন্সিলর পদে লড়তে চাই। আমি বিশ্বাস করি, অত্র এলাকার সর্বস্তরের জনগণ যদি আমাকে সমর্থন দেন, তবে আমি এই ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারব।"

নির্বাচনী প্রচারণার পাশাপাশি তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৫ নং ওয়ার্ডের সকল বাসিন্দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন যেন আসন্ন নির্বাচনে কনিষ্ঠ প্রার্থী হিসেবে জনগণের সেবা করার সুযোগ পান।

মাজনুন মাসুদ :

২০ ফেব্রুয়ারি, ২০২৬,  7:57 PM