ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে ভাড়া বাসায় পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#
news image

গাজীপুর মহানগরের বাসন থানা কলম্বিয়া সরকারবাড়ি এলাকায় এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাসন থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজ ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম শরীফা (৩৮)। তিনি দুই ছেলে ও এক কন্যার সন্তানের মা। তার স্বামীর গ্রামের বাড়ি নেত্রকোনার জেলার, দুর্গাপুর উপজেলার, চন্ডিগড় ইউনিয়নে। তিনি বাসন এলাকায় সরকার বাড়িতে একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্র জানা যায়,শনিবার রাতে সন্তানদের ঘুমাতে বলে নিজ কক্ষে প্রবেশ করেন শরীফা। রোববার দুপুরে ঘুম থেকে উঠে তার দুই ছেলে ঘরের ভেতর মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে নিহতের কন্যা ও তার স্বামী ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  12:05 AM