ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গী বাজারে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ  ১৫ জন

#
news image

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৫ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের অধিকাংশই শিশু ও কিশোর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার শোভাযাত্রা ও র‍্যালিতে অংশ নেওয়ার জন্য একটি রাজনৈতিক কার্যালয়ে গ্যাস বেলুন প্রস্তুত করা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আশপাশে থাকা কয়েকজন দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ অন্তত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আরও আহত ব্যক্তি চিকিৎসার জন্য আসায় সঠিক সংখ্যা তখনই নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আহতদের বেশিরভাগের বয়স আনুমানিক ১২ থেকে ২০ বছরের মধ্যে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের নিজস্ব বার্ন ইউনিট না থাকায় গুরুতর দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আহতদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, টঙ্গী বাজার এলাকার সড়কের মধ্যে থাকা একটি গ্যাস বেলুন বিস্ফোরণের কারণেই তারা আহত হয়েছেন। অন্য কোনো বিস্ফোরণের বিষয়ে দগ্ধরা কিছু জানাননি।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  9:17 PM