ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন

#
news image

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ও উদ্দ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ ডিসেম্বর) সোমবার সকালে উপজেলা পরিষদ  চত্বরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান ফেষ্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর উপজেলা পরিষদের  উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয় এবং বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বক্তারা জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুণিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা

৩০ ডিসেম্বর, ২০২৪,  6:18 PM