ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নির্বাচনী আইন ও আদালতের নির্দেশনা মেনে চলা সকলের দায়িত্ব- আইনজীবী টিম

#
news image

চট্টগ্রাম–২ ফটিকছড়ি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে আইনজীবী টিমের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ফটিকছড়ি জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য উপস্থাপন করেন অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ইসমাঈল গণি।
তিনি জানান, চট্টগ্রাম–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে অধ্যক্ষ নুরুল আমিনের দায়েরকৃত আপিল সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ২৮ এপ্রিল ২০২৬ আবারো শুনানীর দিন ধার্য করেছেন। মামলার চূড়ান্ত শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ প্রদান করেছেন আদালত।
এর ফলে বর্তমান পরিস্থিতিতে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে আইনজীবী টিম আরও অভিযোগ করে বলেন, সরোয়ার আলমগীরের প্রতীক বরাদ্দ ও মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নির্বাচন আইন ও প্রচলিত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাদের দাবি, জেলা নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি বিধান অনুসরণ না করে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আইনজীবীরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি ধাপে আদালতের রায় মেনে চলা সকলের দায়িত্ব।
এ সময় আইনজীবী টিমের অপর সদস্য অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, সর্বোচ্চ আদালতে দায়েরকৃত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর নির্বাচিত হলেও তার ভোটের ফলাফল ঘোষণা করা আইনত সম্ভব নয়।
আইনজীবীদের বক্তব্যে আরও ইঙ্গিত পাওয়া যায় যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালিত হলেও, বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যাবে না।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে ফটিকছড়িবাসীর পাশে আছি এবং আগামীতেও থাকব, ইনশাআল্লাহ। তবে কোনো ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, সন্ত্রাস ও চাঁদাবাজিকে আর চলতে দেওয়া হবে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল আমিনের আসন পরিচালক আব্দুল জব্বার, আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট হাবিবুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন আসন কমিটির সদস্য ও সদস্য সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, আসন কমিটির সদস্য ইউসুফ বিন সিরাজ, আবু জাফর, নবীর হোসেন মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  4:24 PM