ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জে ঝুঁকিপূর্ণ ১৭ ভোটকেন্দ্র :সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
 
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ভবনে আয়োজিত এ সভায় জানানো হয়, নোয়াখালী-৫ আসনের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ১৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
সভায় সেনাবাহিনীর কোম্পানীগঞ্জ ক্যাম্পের প্রধান মেজর নাসির বলেন, এসব কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
 
তিনি জানান, অবৈধ ও লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। নির্ধারিত সময়ের পর কারও কাছে অস্ত্র পাওয়া গেলে অস্ত্র আইনে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
মতবিনিময় সভায় একাধিক সাংবাদিক চরএলাহী এলাকায় সক্রিয় সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ অস্ত্রের বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করেন। এ বিষয়ে মেজর নাসির বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
 
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সহিংস ঘটনায় সাধারণ মানুষ ও সাংবাদিক উভয়ই সমান গুরুত্ব পাবে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ গুরুত্ব দেবে।
 
সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি অবৈধ বালু ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, ঝুঁকিপূর্ণ এলাকা ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়গুলো নোট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
 
সভা শেষে সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে তথ্য আদান,প্রদান ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  5:16 PM