ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন নওগাঁয় 

#
news image

১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁয় আসছেন। তাঁর জনসভা উপলক্ষে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আজ দুপুরে নওগাঁ বাইপাস সংলগ্ন বোয়ালিয়া মাঠ ও শহরের ‘এটিম’ মাঠ ঘুরে দেখা হয়। পরে জনসভার জন্য ‘এটিম’ মাঠ চূড়ান্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট শাহিন শওকত। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩টায় নওগাঁর এটিম মাঠে তারেক রহমান ভাষণ দেবেন। তাঁর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

নওগাঁ প্রতিনিধি :

২৬ জানুয়ারি, ২০২৬,  7:37 AM