ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

উখিয়ায় বন বিভাগের অভিযান মাটিভর্তি ডাম্পার জব্দ 

#
news image

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদস্যরা। এ সময় সংরক্ষিত বনভূমির পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক আটক করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম।

তিনি জানান, “গোপন সংবাদ ভিত্তিতে থাইংখালী বিটের রিজার্ভ বন ভূমিতে পাহাড় খেকোরা বনের ভেতর থেকে মাটি কেটে ডাম্পার যোগে বিক্রয় করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি বুঝতে পেরে ডাম্পার টি রেখে পাহাড় খেকোরা পালিয়ে যায়।”

তিনি বলেন, “বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আসামিদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে পি. ও. আর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরো বলেন, “উদ্ধারকৃত ডাম্পার ট্রাকটি কক্সবাজার ডিভিশনে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পাহাড় ও ভূমিতে অবৈধভাবে ডাম্পার চলাচল রোধে এবং পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাস্থলে বনবিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেন কোন ধরনের বনসম্পদ বা প্রাকৃতিক সম্পদ নষ্ট করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।”

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, এমদাদুল হাসান রনি, আরাফাত হোসেন সহ একদল বন বিভাগের সদস্যরা।

নুরুল বশর, উখিয়া :

২৯ ডিসেম্বর, ২০২৪,  10:24 PM