ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি মেলেনি, লাশ যাচ্ছে যশোর কারাগারে

#
news image

বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশুসন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার তাদের ঝুলন্ত ও নিথর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতদের স্বামী জুয়েল হাসান সাদ্দাম একাধিক মামলার আসামি হিসেবে বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তবে তার প্যারোলে মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহত নারীর পিতা রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। একই সঙ্গে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলাও দায়ের করেছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “নিহত পরিবারের পক্ষ থেকে আমার কাছে কোনো আবেদন করা হয়নি। বিষয়টি যশোর জেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৪ জানুয়ারি, ২০২৬,  7:06 PM