ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

দুর্গম পাহাড়ি এলাকায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

#
news image

দুর্গম পাহাড়ি অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় অদ্য ( ২১ জানুয়ারি) ২০২৬ তারিখে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার তালাংহুবপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বিলাইছড়ি উপজেলার বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ত্রিপুরা পাড়া, মারমা পাড়া ও সালছড়া পাড়ার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে মোট ১২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনই নয়, সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায়ও সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

রুমা ব্যাটালিয়নের অধিনায়ক ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। তাঁরা এ ধরনের উদ্যোগের জন্য বিজিবির প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

রুমা (বান্দরবান) প্রতিনিধি :

২২ জানুয়ারি, ২০২৬,  11:10 PM