ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

এলএলবি শেষ পর্বের পরীক্ষা ৩১ জানুয়ারি

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ‘প্রমাণের আইন’ (৪র্থ পত্র)- এর পরীক্ষা একদিন পিছিয়ে ৩১ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এ পরীক্ষা ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সীমা হবে প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত এই একটি পত্রের পরীক্ষা ছাড়া গত ৬ জানুয়ারি প্রকাশিত মূল সময়সূচির অন্যান্য সকল তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

মাজনুন মাসুদ :

২৪ জানুয়ারি, ২০২৬,  7:19 PM