ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে বেতনের দাবীতে কয়েকঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা

#
news image

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা আঞ্চলিক সড়ক (কোনাবাড়ী-জরুন) দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কের উভয় পাশে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে-ই চলাচল করতে হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিকেলে কর্তৃপক্ষ তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে দুপুর সোয়া ১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ সূত্র জানায়, প্রতি মাসের ৮ম কর্ম দিবসে শ্রমিকদের পূর্ববর্তী মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়নি। বিভিন্ন সময় ওই মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কর্তৃপক্ষ তাদের কথা রাখেনি। সকাল থেকেই শ্রমিকরা কারখানা অভ্যন্তরে কাজ বন্ধ করে বসে থাকেন। পরে বেলা ১১টার দিকে কোনাবাড়ী-জরুন আঞ্চলিক সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে বেঞ্চ ফেলে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় ওই সড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী ও পথচারীদের  পড়তে হয় সীমাহীন দূর্ভোগে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ডিসেম্বর মাস শেষ হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদেরকে নভেম্বর মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করেনি। বিভিন্ন সময় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তাদের কথা রাখেননি।

স্বাধীন গার্মেন্টসের মহা-ব্যবস্থাপক (জিএম) সেলিম জানান, গত নভেম্বরের বেতন পাবে শ্রমিকরা। বিভিন্ন সমস্যার কারণে কর্তৃপক্ষের ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক সময়ে বেতন দেওয়া সম্ভব হয়নি। আমরা বারবার চেষ্টা করেছি, শ্রমিকদের বেতন পরিশোধ করার। আজ সকালে তারা কাজ বন্ধ করে বসে থাকে। তাদের বলা হয়েছে, আজকে বিকাল ৪টার মধ্যে বেতন দেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কাশিমপুর সাব-জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে কারখানা অভ্যন্তরে কাজ বন্ধ করে বসে থাকে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করে। পরে কর্তৃপক্ষ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে কয়েকঘন্টা পর তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতী স্বাভাবিক রয়েছে ওই এলাকায়।

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪,  10:17 PM