ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঋণ খেলাপীর দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

#
news image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন।
 
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
 
আইনজীবী জানান, প্রিমিয়ার লিজিংয়ের সরোয়ার আলমগীরের কাছে পাওনা ১৬ কোটি ৭৪ লাখ টাকা। ৫টি ব্যাংকে তার মোট ঋণের পরিমাণ দুইশ ১৪ কোটি ৪৩ লাখ টাকা।
 
এর আগে হাইকোর্ট চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন।
 
হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করায় বিকেলে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৮ জানুয়ারি, ২০২৬,  7:58 PM