ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

রাশিয়া ও ইউক্রেন পরমাণু কেন্দ্র মেরামতের জন্য ‘স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত

#
news image

রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শেষ অবশিষ্ট ব্যাকআপ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গতকাল শুক্রবার  তথ্য জানিয়েছে।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ জানুয়ারী সামরিক হামলার ফলে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের কাজ ‘আগামী কয়েকদিনের মধ্যে শুরু হওয়া উচিত। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আইএইএ’র মহা-পরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি, আমাদের অপরিহার্য ভূমিকা পালনের ইঙ্গিত দেয়। এটি নিয়ে আমরা চতুর্থবারের মতো আলোচনা করেছি।

ভিয়েনা-ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে তাদের দল ‘বিপুল সংখ্যক বিস্ফোরণের শব্দ শুনেছে, যার মধ্যে কয়েকটি ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলেও শোনা গেছে।

এতে আরও বলা হয়েছে, ‘গত সপ্তাহে দলটি প্রতিদিন একাধিক বিমান হামলার সতর্কতা জারি করেছে এবং তাদের জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে একটি সামরিক উড়ন্ত বস্তু দেখা গেছে।’ 

জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং ২০২২ সালের মার্চ মাস থেকে কেন্দ্রটি রাশিয়ান বাহিনীর দখলে রয়েছে।

এটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। দখলের পর থেকে এর ছয়টি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।

মস্কো এবং কিয়েভ বারবার একে অপরকে সাইটটিতে আক্রমণ করে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি নেওয়ার অভিযোগ করেছে।

আন্তর্জাতিক ডেক্স :

১৭ জানুয়ারি, ২০২৬,  5:40 PM