ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানে আড়ৎদার সমিতির নির্বাচন সভা: বিধি লঙ্ঘনের অভিযোগ

#
news image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আড়ৎদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ও আলোচনা সভা আয়োজনকে কেন্দ্র করে বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কিংবা পেশাজীবী সংগঠনের নির্বাচন ও সভা আয়োজনের সুযোগ নেই বলে জানা গেছে।
 জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে বাগজানা ইউনিয়ন আড়ৎদার সমিতির উদ্যোগে নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং সেখানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশে এ ধরনের নির্বাচন ও সভা আয়োজন শিক্ষানীতিমালা ও প্রশাসনিক নির্দেশনার পরিপন্থী। সচেতন মহলের মতে, এমন কর্মকাণ্ড ভবিষ্যতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, “বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. আব্দুল মুমিন মুঠোফোনে জানান, “আসলাম মাস্টার বলেছিল পিকনিক খাব। তারা যে এ ধরনের অনুষ্ঠান করবে, তা আমি জানতাম না।”

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

১৭ জানুয়ারি, ২০২৬,  5:27 PM