ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কাল থেকে ৪০ম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

#
news image

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে কাল থেকে ৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ শুরু হচ্ছে।

সকাল ৯টায় আটদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিম।

এ উপলক্ষে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, সদস্য সুজন মাহমুদ।

এবারের প্রতিযোগিতায় ৪১টি জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ সর্বমোট ৪৯টি দল অংশগ্রহণ করছে। সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ জেল, বাংলাদেশ পুলিশ, বিমান বাহিনী, শেরে বাংলা মেডিকেল কলেজ, রুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিকেএসপি।  

অংশগ্রহণকারী জেলা ও বিভাগগুলোর মধ্যে রয়েছে ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, গোপালগঞ্জ, নরসিংদী, নড়াইল, নীলফামারী, পটুয়াখালী, বগুড়া, বরিশাল জেলা এবং বিভাগ, ভোলা, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, যশোর, রংপুর জেলা এবং বিভাগ, রাজশাহী জেলা এবং বিভাগ, শরিয়তপুর, কুমিল্লা, খুলনা, গাইবান্ধা, সাতক্ষীরা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাপাই নবাবগঞ্জ, চাঁদপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ।

এবার সর্বোচ্চ ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে সিনিয়র ক্যাটাগরির পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বছরের বালক-বালিকারাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে পুরুষ একক, পুরুষ দ্বৈত, পুরুষ দলগত, মহিলা একক, মহিলা দ্বৈত, মহিলা দলগত এবং মিশ্র দ্বৈত। জুনিয়রদের জন্য রয়েছে অনূর্ধ্ব-১৯ বালক একক, বালক দ্বৈত, বালক দলগত, বালিকা একক, বালিকা দ্বৈত, বালিকা দলগত, অনূর্ধ্ব-১৯ মিশ্র দ্বৈত। অনূর্ধ্ব-১৯ এর শীর্ষ ১৬ বালক ও বালিকাদের সিনিয়রদের সব ক্যাটাগরিতে খেলার সুযোগ দেয়া হয়েছে।   

এবারের প্রতিযোগিতায় সর্বমোট ৪৭৬ জন ৪টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ানশিপের জন্য লড়ছে যেখানে মূলত রেটিং পয়েন্ট দেয়া হবে। প্রতিযোগিতায় ২৩৭ জন পুরুষ, ৭২ জন মহিলা, ১০৯ জন জন বালক এবং ৫৮ জন বালিকা একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দ্বৈত ম্যাচ খেলছে ১৮৫ জন এর মধ্যে পুুরুষ ৯০ জুটি, বালক ৪৪ জুটি, মহিলা ২৮ জুটি এবং বালিকা ২৩ জুটি। দলগত ম্যাচ হচ্ছে ৯৭টি। এর মধ্যে পুরুষ ৪১টি, বালক ২৬টি, মহিলা ১৮টি এবং বালিক ১২টি দলগত খেলা অনুষ্ঠিত হবে। মিশ্র দ্বৈত ইভেন্টে জুনিয়র ক্যাটাগরিতে খেলছে ২২টি জুটি এবং সিনিয়র ক্যাটাগরিতে খেলবে ৫০টি জুটি।

বর্তমানে ফেডারেশনে পুরুষ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন মুহতাসিন আহমেদ হৃদয়। মহিলা ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে সাদিয়া রহমান মৌ। বালক ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন নাফিজ ইকবাল এবং বালিকা ক্যাটাগরিতে শীর্ষে আছেন খই খই সাই মারমা।

নিজস্ব প্রতিবেদক :

০৮ জানুয়ারি, ২০২৬,  4:40 PM