ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

#
news image

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বারহাট্টা প্রেসক্লাবের সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নব যোগদানকৃত বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামছ উদ্দিন আহমেদ বাবুল, সদস্য সচিব মোফাজ্জল হোসেন খান, দৈনিক কালের কন্ঠ পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আজিজুল হক ফারুক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মুখলেছুর রহমান হীরা, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি কৌশিক হাসান মামুন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রুকুনোজ্জামান খান, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি লতিবুর রহমান, দৈনিক দর্পণ পত্রিকার প্রতিনিধি মোঃ আবুল কালাম, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি রিপন কান্তি গুণ, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ পলাশ খান প্রমুখ।

নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন, আমি যতদিন দ্বায়িত্বে থাকব, ততোদিন বারহাট্টা উপজেলার সার্বিক কল্যাণে কাজ করতে চেষ্টা করব। এই কাজে সাংবাদিকরা হবেন আমার তৃতীয় নয়ন। যে কোনো সমস্যা 'অন দ্যা স্পট' সমাধানে আমি বিশ্বাসী। বারহাট্টা উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বারহাট্টা উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তাছাড়াও আমি সকলের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক রাখতে চেষ্টা করব। যে কোন সমস্যায় আমি সবসময় আপনাদের পাশে থাকব।

উল্লেখ্য যে, এর আগে তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন এবং পূর্বধলা উপজেলার উন্নয়নের রূপকার ছিলেন। তিনি বিসিএস-৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

অনলাইন ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৪,  4:31 PM