ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

পঞ্চগড়ে এডিপির কাজ দেখতে ছুটে গেলেন ইউএনও

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সম্পন্ন কাজ সরেজমিনে দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সিডিউল অনুসারে কাজের মিল খুঁজে পাচ্ছিলেন না ইউএনও, কাজ ঠিকঠাক মতো আছে কিনা সিডিউল দেখতে বারবার জিজ্ঞেস করছিলেন উপজেলা প্রকৌশলীকে। পরে তিনি নিজেই কাজের সিডিউল হাতে নিয়ে দেখছিলেন।    

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এডিপির কাজ দেখতে যান ইউএনও আফরোজ শাহীন খসরু।

এসময় উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপসহকারী প্রকৌশলী আলামিন, সার্ভেয়ার জয়নাল আবেদীন, হারাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ফিরোজ, সহকারী প্রধান শিক্ষক প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলায় এবার বিভিন্ন প্রকল্পে বা স্কিমে ৮৬ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

সরেজমিনে এডিপির কাজ করার সময় প্রতিবেদক কাজ দেখতে গেলে অনেকেই মন্তব্য করে বলেন, যেমনটি কাজগুলো হওয়া দরকার তেমনটি হয়না। প্রতিবেদক বলেন, তিনি উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদে টয়লেট নির্মাণ, মইনুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষ নির্মাণ/সংস্কার ও বেগম খালেদা জিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষ (কমন রুম) নির্মাণ/সংস্কার সরেজমিনে দেখতে গেলে একই ব্যক্তিই এই তিনটি কাজ করছেন এবং যেমনটি কাজ করার কথা তেমনটি হয়নি। এতে প্রধান শিক্ষকরাও সিডিউল সম্পর্কে বলতে পারেননি জানতে পারেন। তবে আয়ুব উল হক দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি সিডিউল মোতাবেক ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিয়েছেন যা দৃশ্যমান ছিল।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০৭ জানুয়ারি, ২০২৬,  3:33 PM