ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঘন কুয়াশা উপেক্ষা করে চর অঞ্চলে ইউএনওর কম্বল বিতরণ।

#
news image

উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা ও পশ্চিম চরশালেপুর নামক দুর্গম চরের ঘন কুয়াশার মধ্যে যেখানে সামান্য দূরে দু চোখে কিছুই দেখা যায় না এমন আবহাওয়াতে চর অঞ্চলের নিন্মু আয়ের মানুষের কথা চিন্তা করে কম্বল নিয়ে ছুটে গেলেন ইউএনও জালাল উদ্দিন শীতার্তদের মাঝে বিতরন করতে। গত রবিবার সকাল ১১ ঘটিকায় উফজেলা থেকে রওনা হয়ে চরাঞ্চলের দু’টি পয়েন্টে প্রায় ৩শ’ কম্বল বিতরন করেন তিনি। এসব কম্বল বিতরন কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন প্রমূখ। পদ্মা পারের প্রায় ৫ কি.মি দুর্গম চর এলাকার মেঠোপথ ধরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা চরের বালুরটেক নামক এলাকায় কম্বল পৌছানো হয় ঘোড়ার গাড়িতে করে । হতদরিদ্র প্রতিটি পরিবারে একটি করে ১৫০ পিচ কম্বল বীনামূল্যে বিতরন করা হয়। পরে উক্ত ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের আশ্রয়ন কেন্দ্রে শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হন ইউএনও। সেখানেও প্রতি পরিবারে একটি করে ১৫০টি শীতার্ত পরিবারের মাঝে ১৫০ পিচ কম্বল বিতরন করেন। এ নিয়ে গত দু’দিনে ইউএনও দুস্থদের মাঝে মোট ৬শ’ পিচ কম্বল বিতরন করেছেন বলে জানা যায়। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এসব কম্বল বরাদ্দ দিয়েছেন বলেও জানা যায়। 
তবে চরভদ্রাসন উপজেলাটি পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানে অনেক পরিবার নদী ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারিয়ে রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গায় বসতি নির্মাণ করে বসবাস করছেন। চরভদ্রাসনের বরাদ্দকৃত কম্বল প্রয়োজনের তুলনায় অপ্রতল এখনো অনেক পরিবার এখনো কম্বল পায়নি সরজমিনে ঘুরে দেখা যায়।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

০৫ জানুয়ারি, ২০২৬,  6:30 PM