ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জিঞ্জিরায় রূপালী ব্যাংকে তিন ডাকাতের আত্মসমর্পণ

#
news image

কেরানীগঞ্জের জিঞ্জিরায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে তিন ডাকাত আত্মসমর্পণ করেছে।

কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ডাকাতদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।  কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই এই ব্যাংক ডাকাতদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়।  তিনি বলেন, ডাকাত দল সঙ্ঘবদ্ধ হয়ে আজ দুপুর ১টার দিকে অস্ত্রসহ ব্যাংকে ঢুকে পড়ে। সে সময় ব্যাংক ম্যানেজার শিখর মন্ডল ব্যাংকের বাইরে ছিলেন।

ডাকাতরা পিস্তল বের করে সকলকে যার যার স্থানে থাকতে বলে এবং তারা ক্যাশ কাউন্টারের দিকে  এগিয়ে যায়। সে সময় পরিস্থিতি আঁচ করতে পেরে সিকিউরিটি গার্ড প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। তখন ব্যাংকের ভিতরে থাকা গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়ে। গ্রাহকরা ভিতর থেকে  নিকটজনকে ফোন করে তাদের অবস্থা জানালে লোকজন এসে ব্যাংকের সামনে জড়ো হয়। এছাড়া ডাকাতির বিষয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে স্থানীয় এলাকাবাসী ব্যাংকের কাছে এসে অবস্থান নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া খবর পেয়ে পুলিশকে জানালে দ্রুত পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

পরে সেখানে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার হাবিবুর রহমানের নেতৃত্বে অপারেশন পরিচালিত হয়। দীর্ঘ সাড়ে তিন ঘন্টা দফায় দফায় ডাকাতদের সাথে আলোচনার পর সন্ধ্যা পৌণে ৬ টায় ডাকাত দলের তিনজন আত্মসমর্পণ করে। ডাকাতরা জানালা দিয়ে প্রথমে অস্ত্র জমা দেয়। খালি হাতে বের হয়ে এলে আইনশৃঙ্খলা বাহিনী ডাকাতদের তাদের হেফাজতে নিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম আরো জানান, ডাকাতরা ১০-১২ জন থাকলেও ব্যাংকে ঢুকেছিল তিনজন। লোকজন এসে পড়লে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ডাকাতরা আটকা পড়ে গেলে তারা নিরাপদে বের হয়ে যাওয়ার শর্ত দেয়। সেই সাথে কিছু টাকা  দাবি করে। অনেক নাটকীয়তার পরে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ডাকাতদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। সেই সাথে ডাকাতির ঘটনার অবসান হয়। ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

২০ ডিসেম্বর, ২০২৪,  1:34 AM