ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই 

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৪১ জনের মধ্যে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এসব আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
রোববার সকাল ১০টা থেকে নওগাঁ জেলার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে। বিকাল ৫টা পর্যন্ত ছয়টি আসনের মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
সাইফুল ইসলাম বলেন, 'নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ৫৩টি। এর মধ্যে ৪১টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, যেগুলো আজকে আমরা যাচাই-বাছাই করেছি। সেখান থেকে ৩৩টি মনোনয়ন বৈধ হিসেবে গ্রহণ করেছি; বাতিল হয়েছে মোট ৮টি। '
যাচাই-বাছাইয়ে নওগাঁ-১ আসনে আটজনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নওগাঁ-২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয়জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।  নওগাঁ-৩ আসনে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। নওগাঁ-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নওগাঁ-৫ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নওগাঁ-৬ আসনে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। 
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নওগাঁ প্রতিনিধি :

০৪ জানুয়ারি, ২০২৬,  11:29 PM