ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কালিয়াকৈর মহান বিজয় দিবস পালিত

#
news image

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈর গতকাল মঙ্গলবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রথম কালিয়াকৈর উপজেলা প্রশাসন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে সাংবাদিক সংগঠনসহ বিএনপি ও  বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কালিয়াকৈরে গাজীপুর -১, আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০হাজার মানুষের উপস্থিতিতে বিজয়  র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর-১,আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। তিনি বলেন, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি কর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, মহান বিজয় দিবসের এই র‍্যালিতে কালিয়াকৈর উপজেলা, পৌর, কাশিমপুর, কোনাবাড়ি, বাসন থেকে শীতকে উপেক্ষা করে ৫০হাজার নেতা কর্মী এসেছেন তারাই তারেক জিয়া আদর্শের কর্মী।

এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি আ না ম ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, কাউন্সিলর সামছুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপির নেতা কর্মী ও পৌর সভার সাবেক কাউন্সিলগন।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

১৬ ডিসেম্বর, ২০২৫,  4:38 PM