ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে হুইল চেয়ার ও কম্বল বিতরন

#
news image

গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে বাংলাদেশী প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় বিজয় মাসে অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরন করা হয়েছে। 

আজ(১৫ ডিসেম্বর)সোমবার বিকেলে পৌর শহরের ডিবি রোডে আঞ্জুমান মফিদুল ইসলামের স্থায়ী কার্যালয়ে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) একেএম হেদায়েতুল ইসলাম, আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সহ সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন ইকবাল যুগ্ন সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহিদ খোকন, নির্বাহী সদস্য আতিক হাসান লেবু মন্ডল, শাহাজাহান খন্দকার সহ অন্যরা।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে গাইবান্ধার নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে যাতে করে জেলার অসহায় মানুষদের আরও সাহায্য সহযোগিতা করতে পারে এজন্য বিত্তমান মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়। শেষে ২৪ জন অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে এ হুইল চেয়ার ও কম্বল বিতরন করা হয়।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

১৬ ডিসেম্বর, ২০২৫,  4:33 PM