ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ছুরিকাঘাতে নিহত রবিউল হোসেন বাবুর খুনীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

#
news image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাটের তরুণ ব্যবসায়ী রবিউল হোসেন বাবুর খুনী জসিমের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
১৩ই ডিসেম্বর শনিবার সকাল ১০টায় নাজিরহাট কলেজ রোডের বসুন্ধরা মোড়ে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ হাসান উদ্দিন, মোঃ  আলী নেওয়াজ সোহেল, শিক্ষক রাসেল মঞ্জু, জয়নাল।এসময় মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নিহত বাবুর এসএসসি ১৯৯৯ ব্যাচের সহপাঠীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এলাকার শান্তশিষ্ট তরুণ বাবুকে সামান্য কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে হত্যা করে জসিম। কিন্তু কিছু লোক খুনিকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে প্রচার করছে এবং তাকে বাঁচানোর চেষ্টা করছে। বাবুর বাল্য বন্ধু সোহেল বলেন, জসিম মানসিক বিকারগ্রস্ত নয় কারণ সে বাবুকে হত্যা করার পরে বাজারে আজমীর হোটেলে এসে ৯৯৯ নাম্বারে নিজে পুলিশকে ফোন করে তাকে বাঁচাতে বলে।
বক্তারা, বাবুর হত্যাকারীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং তা কার্যকর করার দাবী জানান।
 
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে বিয়ে সংক্রান্ত এক সামাজিক বৈঠকে সামান্য কথা কাটাকাটির জেরে, ঘাতক জসিম ছুরিকাঘাতে বাবুকে হত্যা করে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৪ ডিসেম্বর, ২০২৫,  10:07 PM