ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

#
news image

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পরিবহনের সময় বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ টহল থেকে এ অভিযান সফল হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জেসিও-১০৮৫৯ নাঃ সুবেঃ ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে ৩ বিজিবির একটি টহল দল ফাতেমানগর আনসার ক্যাম্পের নিকটস্থ পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা সেগুন ও গামারীসহ বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠগুলো আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
বনজ সম্পদ রক্ষায় এবং কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

১১ ডিসেম্বর, ২০২৫,  5:51 PM