ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নাসিরনগরের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এক বছর ধরে চিকিৎসক শূন্য

#
news image

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রায় এক বছর ধরে চিকিৎসকশূন্য অবস্থায় রয়েছে। স্থানীয়দের ধারাবাহিক প্রচেষ্টা, জেলা সিভিল সার্জনের সুপারিশপত্র এবং স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাস থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মেডিক্যাল অফিসার নিয়োগ হয়নি। ফলে হাওরাঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা যায়, ২০২৫ সালের ১৬ মার্চ জেলা সিভিল সার্জন মো. নোমান মিয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি প্রেরণ করেন। চিঠিতে গোয়ালনগর স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন (আইডি–১১৬০৩০) ও স্যাকমো (আইডি–১১৬০২৯) পদে দ্রুত লোকবল নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আবেদনপত্র সংযুক্ত করে জরুরি ভিত্তিতে পদায়নের অনুরোধ জানানো হলেও এক বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো কোনো নিয়োগ হয়নি। ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, “এলাকাবাসীর স্বার্থে বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, তবুও এখানে চিকিৎসক পাঠানো হয়নি। দরিদ্র মানুষ চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। দ্রুত মেডিক্যাল অফিসার নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি।”

এদিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই অবস্থা বিরাজ করছে। ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালের মোট ২১টি চিকিৎসক পদের মধ্যে ১৭টি খালি। নেই সার্জন, নেই অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ—ফলে জরুরি অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাওরাঞ্চলের হাজারো মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের চিকিৎসা সংকট আরও গভীর হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই দূরবর্তী হাসপাতালে বা ব্যয়বহুল বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফজলে রাব্বি জানান, “আমি বর্তমানে দেশের বাইরে আছি। দেশে ফিরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত গোয়ালনগর স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার ও স্যাকমো পদায়ন করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

১১ ডিসেম্বর, ২০২৫,  5:50 PM