ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগাম আলু খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আগাম আলু খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় ৩০-৩৫  দিনের মধ্যে নতুন আলু বাজারে তোলা যাবে।

উপজেলা কৃষি বিভাগের সূত্র মতে, এ বছর উপজেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫৫ হেক্টর। উপজেলার ৭টি ইউনিয়নে মাঠের পর মাঠ জুড়ে এখন আলু গাছের সবুজ পাতার রঙে মুখরিত। কৃষাণ-কৃষাণীর ব্যস্ততা এখন খেত পরিচর্যায়। এর মধ্যে কেউ কেউ আগাম আলু গাছের গোড়ায় মাটি, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, সেচ, ছত্রাক রোগ-বালাইয়ের হাত থেকে ফসল বাঁচাতে কীটনাশক স্প্রে সহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের আগাম আলু চাষি শহর আলী জানান, আগাম আলু রোপনের কয়েকদিনের মাথায় লাগাতার বৃষ্টিতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও স্বাভাবিক হয়েছে আলুর খেত। আগাম আলুর বাজার ধরার আশায় আলুর খেত পরিচর্যায় গাছের গোড়ায় মাটি দিচ্ছেন। এবার আবহাওয়া অনুকূল থাকায় আলুর বাম্পার ফলন লক্ষ্য করা যাচ্ছে। তবে বাজার দর ঠিক থাকলে খরচ পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানান তারা।

ওই গ্রামের কৃষক মফিজুল হক বলেন, গতবার আলু চাষে লাভ তো হয়নি লোকসান হয়েছে। এ বছর আগাম আলু চাষ করেছি কি হবে আল্লাহ মাবুদই জানে। আলু চাষে প্রতি বিঘা (৫০শতকে) জমিতে ব্যয় হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। তবে সঠিক বাজার মূল্য না পেলে কৃষকরা লোকশানের মুখে আবারো পড়বে বলে জানান তিনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম বলেন, আমরা আশাবাদী এবার বাজারে আলুর দাম ভালো পেলে লাভবান হতে পারবে কৃষকরা।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০৬ ডিসেম্বর, ২০২৫,  4:44 PM