ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

#
news image

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
 
এছাড়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. মো: নাজমুল করিম খান, গাজীপুরের পুলিশ সুপার মো: আবুল কালাম আযাদ, গাজীপুরের সিভিল সার্জন ডা: মাহমুদা আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: ওয়াহিদ হোসেন, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। 
 
এছাড়া গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে সকালে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। মেলায় ছিল চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমাহার। পরে বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। 
 
এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিনিধিঃ

১৭ ডিসেম্বর, ২০২৪,  5:00 PM