কোনাবাড়িতে বিজয় দিবস উপলক্ষে বিএনপির নয়া কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রতিনিধিঃ
১৭ ডিসেম্বর, ২০২৪, 4:25 PM

মহান বিজয় দিবস পালন উপলক্ষে কোনাবাড়ি বিএনপির নতুন কার্যালয় উদ্ধোধন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোনাবাড়ি আসনার মার্কেটের তৃতীয় তলায় বিশাল পরিসরে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বিএনপির ঐ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিবের সঞ্চালনায় ঐ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুজ্জামান রফিক, সহ সভাপতি রেজাউল করিম মাস্টার প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, বিগত ১৭ বছর ক্ষমতার বাহিরে ছিলাম,নির্যাতন অত্যাচারের মাত্রায় নেতাকর্মীরা হতাশ না হয়ে ঐক্যবদ্ধ ছিলেন। তারও ফলশ্রুতিতে গত ৫ই আগষ্ট ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের মুখে ফ্যাসিস সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আমরা মুক্ত হয়ে সুশৃঙ্খলভাবে ভাবে মহান বিজয় দিবস পালন করতে পারছি।
শওকত হোসেন সরকার আরও বলেন,আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। তাই সব সময় জনগণের পাশে থাকতে হবে,তারেক রহমানের নির্দেশ নেতাকর্মীরা মানতে হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।