ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

গাজীপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

#
news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রেসক্লাব তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সাংবাদিক আমিনুল ইসলামসহ আরও অনেকে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফ আহমেদ শামীম, মাজহারুল ইসলাম কাঞ্চন, আবিদ হোসেন বুলবুল, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।

দোয়া মাহফিলে বক্তারা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং জাতীয় জীবনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন এবং ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন— ১৯৯১-৯৬, ২০০১-০৬ এবং অন্তর্বর্তী সময়সহ রাজনৈতিকভাবে দীর্ঘ সময় দেশের নেতৃত্ব দিয়েছেন।
এসময় তাঁর পরিবার, রাজনৈতিক ক্যারিয়ার, দেশের গণতন্ত্র ও উন্নয়নে অবদান এবং বর্তমান শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য দোয়া করা হয়।

বক্তারা আরও বলেন, বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী ভূমিকা পালনকারী নারী, যিনি নারী শিক্ষার প্রসার, জাতীয় উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তাকে তিনবার গৃহবন্দি ও কারাবাসের মুখোমুখি হতে হলেও তিনি গণতন্ত্রের সংগ্রাম থেকে সরে দাঁড়াননি।

গাজীপুর প্রতিনিধি :

৩০ নভেম্বর, ২০২৫,  6:57 PM