ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

#
news image

নেত্রকোনার বারহাট্টায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার থেকে রবিবার (২৮, ২৯, ৩০) নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও দীক্ষার্থীদে (ভক্ত) দীক্ষা প্রদানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ সেবাশ্রম উদ্ভোধন উপলক্ষে শুক্রবার বাস্তুপূজার মধ্য দিয়ে শুরু হয়ে শনিবার সেবা শ্রমের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। পরে রামকৃষ্ণ সেবাশ্রম থেকে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা ভক্তদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেবাশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠান সূচিতে শনিবার দুপুর থেকে প্রসাদ বিতরণ, ভক্তিগীতি ও কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং পরবর্তীতে বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু  স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ মহারাজ, সীতাকুন্ড  রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদাদন্দ মহারাজসহ বিভিন্ন জেলা-উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রম থেকে আগত ভক্ত ও বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ।

আজ ৩০ নভেম্বর রবিবার সকালে দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ দীক্ষার্থীদের দীক্ষা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

৩০ নভেম্বর, ২০২৫,  6:49 PM