ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁয় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর প্রতীকী শাটডাউন

#
news image

৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করনের অপ চেষ্টার প্রতিবাদে এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস প্রদানের ১৪ মাসেও বাস্তবায়ন না হওয়া দাবিগুলো বাস্তবায়নের দাবিতে নওগাঁয় প্রতীকী শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে এ প্রতীকী শাটডাউন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নওগাঁ জেলার সভাপতি মুনতাহেনার সভাপতিত্বে প্রতীকী শাটডাউন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, মুহসীন আলিসহ  অন্যান্যরা। কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশে নার্সরা দিন রাত পরিশ্রম করে দেশের জনগণের সেবা করে কিন্তু সে অনুযায়ী যথাযথ মূল্যায়ন করা হয়না। নার্সদের মধ্যে অনেকেই উচ্চতর ডিগ্রি অর্জন করেও যথাযথ মূল্যায়ন পান না। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ১৪তম গ্রেড থেকে পদোন্নতি দিয়ে উচ্চতর গ্রেডে যাবার সুবিধা থাকলেও নার্সদের বেলায় সে সুযোগ রাখা হয়নি তাই অবিলম্বে নার্সদের প্রমোশনের ব্যবস্থা সহ যথাযথ মূল্যায়ন না করলে এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ৮ দফা দাবি বাস্তবায়ন না করলে আগামী ২ ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

নওগাঁ প্রতিনিধি :

৩০ নভেম্বর, ২০২৫,  6:47 PM