ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ

#
news image

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের যৌথ উদ্যোগে আজ পানছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি এবং বাঙালি জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহই ছিল এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।

মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. শফিউল মাঈনুল নাসিম, এমবিবিএস নেতৃত্বে ক্যাম্পটি পরিচালিত হয়। নারী, পুরুষ এবং শিশু—সব বয়সী মানুষ ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করেন। বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় অংশগ্রহণকারীদের মাঝে।

অনুষ্ঠানে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক এবং লোগাং জোনের কমান্ডার সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ রফিউল ইসলাম, পিএসসি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় জনসাধারণও এ আয়োজনের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান ।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

২৯ নভেম্বর, ২০২৫,  6:22 PM