ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

#
news image

নেত্রকোনার বারহাট্টায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার থেকে রবিবার (২৮, ২৯, ৩০) নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও দীক্ষার্থীদে (ভক্ত) দীক্ষা প্রদানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ সেবাশ্রম উদ্ভোধন উপলক্ষে শুক্রবার বাস্তুপূজার মধ্য দিয়ে শুরু হয়ে শনিবার সেবা শ্রমের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। পরে রামকৃষ্ণ সেবাশ্রম থেকে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা ভক্তদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেবাশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠান সূচিতে শনিবার দুপুর থেকে প্রসাদ বিতরণ, ভক্তিগীতি ও কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং পরবর্তীতে বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু  স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ মহারাজ, সীতাকুন্ড  রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদাদন্দ মহারাজসহ বিভিন্ন জেলা-উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রম থেকে আগত ভক্ত ও বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ।

আগামীকাল ৩০ নভেম্বর রবিবার সকালে দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ দীক্ষার্থীদের দীক্ষা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৯ নভেম্বর, ২০২৫,  5:34 PM