ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

#
news image

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক ও সাহসী সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সদস্য শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মফিজুর রহমান শিপন, এসএম মনিরুজ্জামান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন সত্য ও সাহসের প্রতীক। তার লেখায় সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হতো। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় নির্ভীকভাবে সত্য সংবাদ প্রকাশ করতেন এবং সাধারণ মানুষের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিতেন। একটি সত্য সংবাদ প্রকাশের জেরে ২০০৫ সালের ১৭ নভেম্বর সন্ত্রাসীরা তাকে তার কার্যালয়ে নৃশংসভাবে হত্যা করে। তার মৃত্যুতে দেশ হারায় একজন সাহসী ও নির্ভীক সাংবাদিককে।

বক্তারা গৌতম দাসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী দিনে সাংবাদিক সমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবরার নাদিম ইতুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপুল চন্দ, কোতোয়ালি (ফরিদপুর) প্রতিনিধি :

১৮ নভেম্বর, ২০২৫,  1:10 AM