ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রুয়েট শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক

#
news image

বান্দরবানে ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ইকবাল হোসেন (২৪) মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইকবাল হোসেন রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (২০১৯ সিরিজ) শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এক শোক বার্তায় উপাচার্য জানান, রুয়েটের মেধাবী শিক্ষার্থী ইকবাল হোসেনের অকাল মৃত্যুতে পুরো রুয়েট পরিবার শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মহান রাব্বুল আলামীন যেনো মরহুমের পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন।
প্রসঙ্গত, ইকবাল হোসেন বান্দরবানে ভ্রমণে গিয়ে গত শুক্রবার বিকাল আনুমানিক ৪ টার দিকে নাফাখুম জলপ্রপাতে পা পিছলে পড়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিল সে। দীর্ঘ ৩৬ ঘণ্টারও বেশি সময় পর তার লাশ উদ্ধার করা হয়।

রাজশাহী প্রতিনিধি :

১৭ নভেম্বর, ২০২৫,  7:58 PM